
জকিগঞ্জ টিভি ::
২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জকিগঞ্জ উপজেলায় কলেজ ও মাদ্রাসা মিলিয়ে সেরা ফলাফল অর্জন করেছে বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম এ) মাদ্রাসা।
মাদ্রাসাটির মোট ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জনই উত্তীর্ণ, যা উপজেলায় সর্বোচ্চ পাসের হার। আলিম পর্যায়ে এত উচ্চ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে গেছে।
অন্যদিকে, কলেজ পর্যায়ে বারহাল কলেজ এবারও প্রশংসনীয় ফলাফল করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছেন। মানবিক বিভাগে উত্তীর্ণের হার ৭৬ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৫৯ শতাংশ।
শিক্ষা পর্যবেক্ষকরা মনে করছেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম এ) মাদ্রাসার ধারাবাহিক সাফল্য জকিগঞ্জের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।