শিবরচক পূর্ব জামে মসজিদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Spread the love


জকিগঞ্জ টিভি ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শিবরচক পূর্ব জামে মসজিদের উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) শিবরচক পূর্ব জামে মসজিদ মাঠে মরহুম আব্দুল লতিফসহ এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Oplus_131072


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সাহেদ আহমদ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শিবরচক পূর্ব জামে মসজিদের শাখা কেন্দ্রের প্রধান ক্বারি মাওলানা শামসুল ইসলাম, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল বাছিত, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মানিক মিয়া, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার তরুণ, যুবক, মুরব্বি ও সর্বস্তরের এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে ইসলামিক আলোচনা, মিলাদ ও দোয়া পরিচালনা করেন শিবরচক পূর্ব জামে মসজিদের ইমাম হাফিজ নজরুল ইসলাম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *