কালিগঞ্জে তালামীযের আয়োজনে সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা সুলতান আহমদকে সংবর্ধনা

Spread the love


কালিগঞ্জ তালামীযের উদ্যোগে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও লন্ডন প্রবাসী মাওলানা সুলতান আহমদের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ ও ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহীন আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো. ফয়সাল ইসলাম, ওসমানীনগর তালামীযের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজ জুমান আহমদ। এছাড়া নুরুল ইসলাম, তাহসিন বিডি’র পরিচালক আলী হায়দার, দুবাই প্রবাসী হাফিজ দেওয়ার হোসাইন, প্রবাসী মুমিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া ইছামতি কামিল মাদরাসা তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম চৌধুরী, ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সাবেক সভাপতি আব্দুল হাছিব তাপাদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক নাঈম আহমদ, সদস্য মাহিন আহমদ ও ছানি আহমদ উপস্থিত ছিলেন।
মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খালেদ, সদস্য জাকির হোসেন ও রাকিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *