জকিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক:: জকিগঞ্জে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী এক আয়োজন সম্পন্ন করেছে ‘মানবসেবা জকিগঞ্জ’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২৫ রমজান রোববার, জকিগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামিয়া দারুল উলুম আনন্দপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আনন্দপুর মাদ্রাসা এবং বীরশ্রী ইউনিয়নের জামিয়া উবায়দুল হক (রহ.) উজিরপুর মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

এনামুল হক মুন্নার সভাপতিত্বে এবং কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাহেদ আহমদ রাসেল।

বিশেষ অতিথি ও উপস্থিত হিসেবে ছিলেন মানবসেবা ফাউন্ডেশনের সদস্য প্রবাসী রুজেল আহমদ চৌধুরী, মাদ্রাসা শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, হাফেজ হোসাইন আহমদ, মো. ইজ্জাদ আলী, মো. আবুল কাশেম, ময়না মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,”প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধারাবাহিক মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে সংগঠনটি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।” আগামীতেও আর্তমানবতার সেবায় এই পথচলা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিন মোট ১৮ জন ছাত্রকে সেলাই করা নতুন পাঞ্জাবি, পায়জামা ও টুপি প্রদান করা হয়। এছাড়াও একজন ছাত্রীর ঈদের নতুন ড্রেস তার ছোট ভাইয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। ঈদের নতুন কাপড় হাতে পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দের আভা ফুটে ওঠে। উপহার বিতরণ শেষে এক দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *