ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা পরিদর্শনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক:: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রাহমান ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা পরিদর্শন করেছেন। বুধবার (১৯ আগস্ট) তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মাদ্রাসার শ্রেণি কার্যক্রম, অবকাঠামো, স্যানিটেশন ব্যবস্থা এবং আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শিক্ষক মণ্ডলীর সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং মাদ্রাসার হবিবিয়া ছাত্র সংসদের দেয়ালিকা ‘আলমানার’ প্রকাশনা উপলক্ষে মাদ্রাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. মো. ওয়ালিউর রাহমান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসেন আইমান।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক মাস্টার নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাস্টার মুহি উদ্দিন, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী, এজিএস আহমদ আল আমান ও সাহিত্য সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আমান আহমদ এবং নাত পরিবেশন করেন সাইদুল ইসলাম।
এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ তাপাদার, মো. সেলিম রেজা, মো. মোখলেছুর রহমান, মাওলানা মো. শাহিদুর রহমান, মাওলানা মো. আব্দুল করিম, মাওলানা মো. নূরুজ্জামান, মাওলানা মো. ইস্রাফিল হোসেন, মো. আকরাম হোসেন, মাওলানা মো. আব্দুর রাজ্জাক চৌধুরী, মাওলানা কালিমুল্লাহ মো. রায়হান, গণেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক মাস্টার সিরাজ উদ্দিন, মাস্টার মনির হোসেন, মিসেস রোজিনা খাতুন, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আহমদ আল মাসরুর, মাস্টার রায়হানুল কবির, মাওলানা মো. জিল্লুর রহমান, মিসেস শাহানারা বেগম, মাওলানা আব্দুল কাইয়ুম, মাস্টার হোসেন আহমদ খান, মাওলানা শরীফ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী মোনাজাত পরিচালনা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *