নববর্ষে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আছাদ উদ্দিন তাপাদার

Spread the love

নববর্ষে শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আছাদ উদ্দিন তাপাদার
১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে ১৪৩৩ বাংলা নববর্ষকে বরণ করে নিতে ০৯নং মানিকপুর ইউনিয়নসহ জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আছাদ উদ্দিন তাপাদার।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বৈশাখের আগমনে জীবনের সব দুঃখ-বেদনা দূর হোক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ পহেলা বৈশাখ।”
তিনি আরও বলেন, মানিকপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান। এ জন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আছাদ উদ্দিন তাপাদার বলেন, মানুষের ভালোবাসা নিয়েই তিনি সবসময় পাশে থাকতে চান এবং এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *