জকিগঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Spread the love


কৃষি উৎপাদন বৃদ্ধি ও আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে জকিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১ হাজার ৫০০ জন আউষ ধান চাষী কৃষকের মাঝে এ প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৫ কেজি করে আউষ ধানের বীজ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক কৃষকরা এ কর্মসূচির মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন।
এ সময় উপস্থিত কৃষকদের হাতে বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।

উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *