শাহগলী বাজারে মোবাইল কোর্ট, ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক:::সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে পৃথক চারটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *