
জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি কতৃক আয়োজিত “হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা ২০২৬ (সিজন-৬)” এর ফাইনাল রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রথম পর্ব থেকে বাছাইকৃত সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে সিলেট নগরীর সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর হলরুমে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।

🕌 ক্বিরাত বিভাগ
প্রথম স্থান অধিকার করেন তামজিদ খান ও দ্বিতীয় স্থান অধিকার করেন সিয়াম আহমদ
এছাড়াও ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন আহমদ হোসাইন তানিম, এবাদুর রহমান নাহিদ এবং আব্দুর রহিম।
🎙️ হামদ-নাত বিভাগ
প্রথম স্থান অধিকার করেন দেওয়ান ফাহমিদ বক্স ও দ্বিতীয় স্থান অধিকার করেন শাহ আবু হাবজান
এছাড়াও ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন শেখ মোহাম্মদ নাদিম, রবিউল ইসলাম এবং ইমরান হোসেন।
উক্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন —
জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সিংগেরকাছ আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা খসরুজ্জামান ও মুন্সিগঞ্জ দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুল মুমিন।
জাবের আহমদ এর সঞ্চালনায় ও হাসান মোঃ কাজিম সভাপতিত্বে শুরুতেই ক্বেরাত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র সম্মানিত উপদেষ্টা কবি কালাম আজাদ, রোটারিয়ান মহিউদ্দিন ফারুক ও আব্দুল ওয়াদুদ তাপাদার, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মখলিছুর রহমান, সালাম এয়ার ইন্টারন্যাশনাল এর সত্ত্বাধিকারী ফারুক আহমদ, পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক নুরুজ্জামান খান, সমাজসেবী মাজহারুল ইসলাম জয়নাল, এছাড়াও উপস্থিত ছিলেন জকিগঞ্জ কমিউনিটির সদস্য মাহফুজ লস্কর, তারেক আহমদ তাপাদার, হাবিবুর রহমানসহ জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি, সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ কমিউনিটির সদস্য মাওলানা পিয়ার মাহমুদ চৌধুরী।
