জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে দুই লক্ষ টাকার অনুদান দিলেন সাহেদ আহমদ রাসেল

Spread the love


মসজিদের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে মহৎ উদ্যোগের অংশ হিসেবে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ-এর পূর্ণ নির্মাণ কাজের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন সাহেদ আহমদ রাসেল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, মসজিদ কমিটির নির্বাহী সভাপতি মস্তাক আহমদ, ক্যাশিয়ার আবদুল মুকতাদির,খেলাফত মজলিস উপজেলা সেক্রেটারি আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি জুবায়ের আহমদ এবং হৃদয়ে জকিগঞ্জ-এর সভাপতি শাহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, মসজিদের উন্নয়ন কাজে প্রবাসী ও সমাজসেবীদের এমন আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তারা আশা প্রকাশ করেন, এই অনুদানের মাধ্যমে মসজিদের নির্মাণ ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে এবং মুসল্লিদের জন্য আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিপাটি পরিবেশ নিশ্চিত হবে।

পরিশেষে দাতা ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মসজিদের সার্বিক উন্নয়নে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *