জকিগঞ্জে এইচএসসি ও আলিমে আশানুরূপ ফল নয়

Spread the love

জকিগঞ্জ টিভি:: ২০২৫ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

সারাদেশের মতো জকিগঞ্জেও আশানুরূপ ফলাফল হয়নি। জকিগঞ্জের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে রয়েছে বাদেদেওরাইল কামিল এম.এ মাদরাসা। অপরদিকে, সবচেয়ে নিচে অবস্থান করছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি। আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার এক শিক্ষার্থী। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় ৫টি জিপিএ-৫ পেয়েছে হাফসা মজুমদার মহিলা কলেজ।

এইচএসসি পরীক্ষার ফলাফলে গুরু সদয় হাই স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৬৫ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬ জন।
গনিপুর কামালগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৫৩ জন, উত্তীর্ণ ৭ জন।
লুৎফুর রহমান হাই স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৭৫ জন, উত্তীর্ণ হয়েছে ৩৩ জন, গোলাম মোস্তফা চৌধুরী একাডেমিতে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ৩৫ জন, উত্তীর্ণ হয়েছে ২ জন।
শাহবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ১৭ জন, উত্তীর্ণ ৭ জন।
হাফসা মজুমদার মহিলা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ২২ জনের মধ্যে উত্তীর্ণ ১২ জন, মানবিক বিভাগে মোট ১৫৬ জনের মধ্যে উত্তীর্ণ ৯৮ জন, জিপিএ ৫ একটি এবং বিজ্ঞান বিভাগে মোট ৮৩ জনের মধ্যে উত্তীর্ণ ৬৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।
জকিগঞ্জ সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৯৯ জনের মধ্যে উত্তীর্ণ ১৯ জন, মানবিক বিভাগে ১২৫ জনের মধ্যে উত্তীর্ণ ৬৪ জন, এবং বিজ্ঞান বিভাগে ৭৭ জনের মধ্যে উত্তীর্ণ ৩১ জন।
ইছামতি ডিগ্রী কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৫৩ জনের মধ্যে উত্তীর্ণ ২১ জন, মানবিক বিভাগে ২৭৯ জনের মধ্যে উত্তীর্ণ ১০৬ জন, এবং বিজ্ঞান বিভাগে ৬০ জনের মধ্যে উত্তীর্ণ ৪০ জন। বারহাল কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ জনের সবাই উত্তীর্ণ। মানবিক বিভাগে ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৩১ জন। বিজ্ঞান বিভাগে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৩ জন।

আলিম পরীক্ষায় ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৫৬ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ জন । গঙ্গাজল হাসানিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৪২ জন, উত্তীর্ণ হয়েছে ২৬ জন।
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৫৭ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ জন।
জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৮২ জন, এর মধ্যে উত্তীর্ণ ৬৮ জন এদের মধ্যে ১ জন পেয়েছে জিপিএ ফাইভ।

এএন/এএম/২০২৫


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *