
‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মুন্না, সিসিটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধ্রুবরাজ চক্রবর্তী, মহসিন আহমদ প্রমুখ।

এছাড়া জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন অনুষ্ঠানে।
এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আজাদ কাজী স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।