জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রাস্তা পরিষ্কার অভিযান

Spread the love

জকিগঞ্জ উপজেলার মেইন রাস্তায় বিভিন্ন স্থানে ঘাস ও কিয়াবনের চাপে রাস্তার অংশ উঠে গিয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে থানাবাজার ও বাবুরবাজার এলাকায় পরিস্থিতি ছিল বেশ ভয়াবহ।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বাবুরবাজার থেকে থানাবাজার পর্যন্ত রাস্তার পাশে গজিয়ে ওঠা ঘাস, ঝোপঝাড় ও বনজঙ্গল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।

৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন তালামীযের সভাপতি বলেন, “মানুষের চলাচলে যেন আর কষ্ট না হয়, সেজন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি। সমাজের কল্যাণে সবাই মিলে কাজ করলে এলাকাকে আরও সুন্দর রাখা সম্ভব।”

এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তা পরিষ্কারের পর এখন চলাচল অনেক সহজ হয়েছে। তালামীযের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *