জকিগঞ্জে আইকনিক এক্সপ্রেস: শুরুতেই অভিযোগের ঝড়!

Spread the love

জকিগঞ্জ টিভি: জকিগঞ্জের বহুল প্রতীক্ষিত এসি বাস সার্ভিস ‘আইকনিক এক্সপ্রেস’ গত ১ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। তবে শুরুতেই যাত্রীসেবা নিয়ে দেখা দিয়েছে নানা অনিয়ম ও অসন্তোষ।

যাত্রীদের অভিযোগ, কখনো বাসের নাট খুলে পড়ছে, কখনো এসি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও একই সিটে একাধিক টিকিট ইস্যুর ঘটনাও ঘটছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

গত ১১ অক্টোবর শরীফগঞ্জ এলাকায় একটি বাসের নাট খুলে যায়। পরে একই বাসে আমলশীদ এলাকায় এসে আবারও নাট খুলে পড়ে।


১৪ অক্টোবর জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসে আটগ্রাম থেকে ওঠা এক যাত্রী দেখেন, তাঁর নির্ধারিত আসনে অন্য একজন বসে আছেন। বিষয়টি জানালে সুপারভাইজার দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন, টিকিটধারী ওই যাত্রী অর্ধেক পথ দাঁড়িয়ে থেকেই সিলেট পৌঁছান।

এর আগে, ৬ অক্টোবর জকিগঞ্জ থেকে সিলেটগামী আরেকটি এসি বাসের এসি মাঝপথে নষ্ট হয়ে যায়। যাত্রীরা জানান, এসব ঘটনায় সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া বাসে বসার জায়গা অত্যান্ত সংকীর্ণ বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

একই সিটে একাধিক টিকিট ইস্যু প্রসঙ্গে যাত্রীদের কেউ একে ‘সমন্বয়হীনতা’ বলছেন, আবার কেউ দেখছেন ‘অব্যবস্থাপনা’ হিসেবে।

এ বিষয়ে জানতে চাইলে বাস মালিক সমিতির দায়িত্বশীল দেলওয়ার হোসেন নজরুল বলেন, “আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করছি। যাত্রীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

জকিগঞ্জবাসী আশা করছেন, দ্রুত অনিয়ম কাটিয়ে আইকনিক এক্সপ্রেস আবারও হয়ে উঠবে তাদের নির্ভরযোগ্য ও আরামদায়ক যাতায়াতের মাধ্যম।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *