শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জকিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি

Spread the love

ঢাকায় শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদে সিলেটের জকিগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ব্যাপক কর্মবিরতি। সোমবার সকাল থেকে উপজেলার সরকারি, বেসরকারি ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে প্রতিবাদে অংশ নেন।

শিক্ষকরা এ ঘটনাকে “অমানবিক ও ন্যক্কারজনক” উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মবিরতিতে অংশ নেয় বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতন, গোলাম মোস্তফা চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, লুৎফুর রহমান হাইস্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, “শিক্ষককে অপমান করা মানে গোটা শিক্ষা সমাজকে অপমান করা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক নির্যাতনের ঘটনার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত জকিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি চলবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *