জকিগঞ্জের কামালপুরে ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ উপজেলার কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য মরহুম আব্দুল হাশিম ও মরহুম নজমুল হক (বাদই মিয়া) সহ এলাকার মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর,শনিবার মাদ্রাসার কনফারেন্স হলে এ মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মাহফিলে এলাকার আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এতে মরহুম আব্দুল হাশিম সাহেবের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী, সমাজসেবী আব্দুল জব্বার। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চান এবং মাদ্রাসার অগ্রগতি ও উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *