ইছামতি কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‌্যালি অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ উপজেলার ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসায়, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদ্রাসা শাখা ও হাবিবিয়া ছাত্র সংসদের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

সংগীত শিল্পী ফজল মাহমুদ, আহমদুল হক, রিয়াদুর রহমান চৌধুরী, আল মাহবুব,কামরুল ইসলাম,খায়রুল ইসলাম, তাহমিদুর রহমান চৌধুরী, আহমদ আল আমান, রাকিব উদ্দিন, আমান আহমদের সুললিত কন্ঠে পরিবেশিত নাতে রাসূল হাজারো আশিকে রাসুলের হৃদয় মাতিয়ে তুলে। বৃষ্টি উপেক্ষা করে সকলেই শিল্পীদের সাথে তাল মিলিয়ে আবেগাপ্লুত হৃদয়ে নাতে রাসূল গেয়ে হৃদয়কে শীতল করেন।

র‌্যালির পূর্বে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল লতিফ শামীম, হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসেন আইমান, জিএস মাজহারুল ইসলাম চৌধুরী,সাবেক জিএস মিছবাহ উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় মাদ্রাসা কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় পেশ করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাছিত হাতিডহরী, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওয়ারিছ উদ্দিন তাপাদার, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সহ সভাপতি মাওলানা আহমদ আল মনজুর, ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা শাহীন আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, ইছামতি ডিগ্রী কলেজ তালামীযের সাবেক সভাপতি আব্দুল হাছিব,সেক্রেটারি হারিছ উদ্দিন, ইছামতি মাদ্রাসা শাখার সহ সভাপতি মাহবুব আলম মারুফ, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান চৌধুরী, মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহান আহমদ, প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মুহিবুর রহমান, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাষ্টার মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক মাওলানা হেলাল আহমদ, মাওলানা শাহীদুর রহমান,মাষ্টার সেলিম রেজা, মাষ্টার মুখলেছুর রহমান, মাওলানা কলিমুল্লাহ মো. রায়হান, মাওলানা আব্দুর রাজ্জাক চৌধুরী, মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইমরান হোসাইন, মাষ্টার মনির হোসেন, মাষ্টার রায়হানুল কবির, মাওলানা আহমদ আল মাসরুর, মাওলানা দেলওয়ার হোসেইন চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, আনজুমানে আল ইসলাহ মানিকপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রুহুল আমিন খান, কসকনকপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ছালিক আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটির মানিকপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কসকনকপুর গাজীর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হক, মাওলানা কবি আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত, সাংবাদিক মাহতাব উদ্দিন, সাংবাদিক আজাদুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা আব্দুল হামিদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ ও তাঁর জীবনাদর্শকে অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

আলোচনা শেষে মিলাদ মাহফিল এবং পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *