
জকিগঞ্জের আটগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকা ডুবে ১ জন নিখোঁজ হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বালিটেকা এলাকার নৌকাটি প্রতিযোগিতা শেষে ফেরার পথে আটগ্রাম সুরমা নদীতে ডুবে যায়। এসময় অন্যরা তীরে উঠতে পারলেও জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের বাসিন্দা হাসিম আলী (৫৫) নিখোঁজ হন। দীর্ঘক্ষণ খুঁজেও তার খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডুবুরি দল তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে।
এএন/২০২৫