
জকিগঞ্জ টিভি ডেস্ক::
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের গনিপুর ছাহেব বাড়িস্থ আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় গণিপুর ছাহেব বাড়ি প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। এতে অংশ নেন শতাধিক সুন্নি ছাত্র-জনতা ও আশেকে রাসুল। র্যালিটি গনিপুর গ্রাম, বৃহত্তর কামালগঞ্জ বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মুবারক র্যালিতে উপস্থিত ছিলেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মস্তাক আহমদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর নূর, উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, বারঠাকুরি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, কোষাধক্ষ আলি মাহবুব, সাপ্তাহিক দারুল ক্বিরাত শাখার শিক্ষক হাবিবুর রহমান খাদিমানি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কোয়েল রানা চৌধুরীসহ ক্বিরাতের কারী সাহেবগণ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।