
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতা ২০২৫, শনিবার ১৩ সেপ্টেম্বর জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ ও হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দিন, লন্ডন প্রবাসী হাফিজ ওলিউর রহমান, মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান, উপজেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক মো. আলিম উদ্দিন, উপজেলা তালামীয সভাপতি আবু হানিফ মো. নায়িম, পৌর তালামীয সভাপতি মো. দিলশাদ আনোয়ার, উপজেলা আল ইসলাহ প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, উপজেলা তালামীয সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ উপজেলা ও পৌর তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ.এন/২০২৫