
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হাসান সাঈদ (২৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৩ সেপ্টেম্বর, শনিবার দুপুরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জকিগঞ্জের চেকপোস্ট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন হাসান। পরে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে আইসিইউ ও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আবুল হাসান জকিগঞ্জের সামাজিক অঙ্গণে পরিচিত মুখ ছিলেন। মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জসহ নানা সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।
তার অকাল মৃত্যুতে জকিগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।