ফ্রান্সে দারুল কিরাতের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

জকিগঞ্জ টিভি :: দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমদিত ফ্রান্সের রাজধানী প্যারিসস্থ সাখসেল শাখায় প্রথমবারের মতো সামারকালীন পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

২৬ আগস্ট ২০২৫ইংরেজি রোজ মঙ্গলবার ফ্রেঞ্চ উইত রাকিব একাডেমির মিলনায়তনে শাখার নাজিম ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সেক্রেটারি জেনারেল কাজি মাওলানা আব্দুল মুহিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্স এর প্রেসিডেন্ট মাওলানা মাসুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ উইথ রাকিবের পরিচালক হাফিজ রাকিবুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা ক্বারি মির্জা শরিকুর রহমান, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক ক্বারি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, শাখার প্রধান ক্বারি হাফিজ মাওলানা দোলায়েত হুসেন ও সহকারী শিক্ষক ক্বারি মুজিবুর রহমান, হাফিজ ক্বারি খালেদ আহমদ, দায়িত্বশীল কামাল হোসেন, সারওয়ার আহমদ, উপস্থিত ছিলেন হাফিজ মুস্তাক আহমদ, আজির হুসেন, মাসুম আহমদ, শামসুদ্দিন আহমদ সহ সম্মানিত অভিভাবক এবং কমিউনিটির ব্যক্তিবর্গ।

উক্ত শাখায় বিগত দেড় মাস ব্যাপি জামাতে সুরা হইতে জামাতে ছানী পর্যন্ত অর্ধশতাধিক ছাত্রছাত্রী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন এবং বিগত তিন বছর যাবত প্যারিসস্থ অভারভিলা বাংলাদেশী কমিউনিটি মাদ্রাসায় দারুল কিরাতের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবছর জামাতে সুরা হইতে জামাতে রাবে পর্যন্ত দেড় শতাধিক ছাত্রছাত্রী পবিত্র কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন, ইনশাআল্লাহ আগামীতে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উদ্যোগে প্যারিস সহ অন্যান্য শহরে একাধিক দারুল কিরাতের কার্যক্রম পরিচালিত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *