ডাকসুতে লড়ছেন লতিফিয়া এতিমখানার সাবেক শিক্ষার্থী আব্দুল বাছিত

Spread the love

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জকিগঞ্জের লতিফিয়া এতিমখানা ফুলতলীর সাবেক শিক্ষার্থী আব্দুল বাছিত। তিনি “সমন্বিত শিক্ষার্থী সংসদ” প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। তার ব্যালট নং ১০৮।

দেড় বছর বয়সে পিতৃহারা হন আব্দুল বাছিত। তাঁর শৈশব কেটেছে জকিগঞ্জের লতিফিয়া এতিমখানা ফুলতলীতে। এই প্রতিষ্ঠান থেকেই তিনি দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে ভর্তি হন তিনি।

পড়াশোনার পাশাপাশি ‘‘Initiative for Student” নামক সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন আব্দুল বাছিত। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও রয়েছেন যুক্ত। ২০২২ সালের সিলেটের বন্যা ও ২০২৪ সালের ফেনীর বন্যায় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানেও আব্দুল বাছিত সক্রিয় কর্মী ছিলেন এবং সম্প্রতি দেশে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরোধিতায় সোচ্চার ভূমিকা পালন করেছেন। 

আব্দুল বাছিত বলেন, ‘এবারের ডাকসু হচ্ছে জুলাইয়ের রক্তের ফসল। যেই জুলাই আমাদের মাথা উঁচু করে কথা বলতে, প্রতিবাদ কর‍তে শিখিয়েছে তার বাস্তবায়ন আমি এই ডাকসুর মাধ্যমে করতে চাই। একটা আলোচিত বিষয় হলো আমার এতিমখানায় বেড়ে উঠা। আমাদের জীবনের সংগ্রাম ছিল জীবনের সাথে সেখান থেকে আমার সংগ্রাম এখন এই দেশের জীবন (মাতৃভূমি রক্ষা) নিয়ে। একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সবার অংশীদারমূলক ডাকসু হোক এটাই চাই।

ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে তার প্রার্থিতা বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এএন/২০২৫


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *