
জকিগঞ্জ টিভি ::
২০২৫ সালের আলিম পরীক্ষায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার এক শিক্ষার্থী।
এ বছর আলিম পর্যায়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও, কেবল এই প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করতে সক্ষম হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী খলাছড়া ইউনিয়নের মো মখলিছুর রহমানের মেয়ে সেলিনা আক্তার।
জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় মোট ৮২ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয় এবং তাদের মধ্যে একজন অর্জন করে জিপিএ-৫।
অন্যদিকে, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা ৫৭ জনের মধ্যে ৫৬ জন উত্তীর্ণ হয়ে পাসের হার অনুযায়ী শীর্ষে রয়েছে।