জকিগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন মঙ্গলবার

Spread the love

আগামী ২১ অক্টোবর, মঙ্গলবার জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে । ঢাকা প্রেসক্লাবে শিক্ষকদের উপর হামলা ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারীর দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

১৯ অক্টোবর, রবিবার বিকেলে স্থানীয় কালিগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে জকিগঞ্জ উপজেলার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মস্তাক আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতি(বিটিএ) সিলেট জেলা সভাপতি মো: কুতুবউদ্দিন, জকিগঞ্জ উপজেলা সভাপতি ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাব্বির আহমদ, দাখিল মাদ্রাসা শিক্ষক সমিতির সহ সভাপতি ও ডাক্তার তফজ্জুল আলী মহিলা মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো: মুহিবুর রহমান,শিক্ষক আকিকুল ইসলাম, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জকিগঞ্জ উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মো: ওয়ারিছ উদ্দীন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, এম আর মজুমদারের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদ, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মো: হাবিবুল্লাহ বাহার, শিক্ষক মো: মোসলেহ কাইয়ুম, পীরনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো: আবুল কালাম খান, ইছামতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসিফ আহমদ, বিপ্লব কুমার সরকার, থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো: এবাদুর রহমান।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জকিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এমপিওভুক্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কর্মচারীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন হবে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালনের আহবান জানানো হয়। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য চক্রাকারে শিক্ষক,কর্মচারী পাঠানোর সিদ্ধান্ত হয়। সর্বোপরি কেন্দ্রীয় যে কোন কর্মসূচি পালনে জকিগঞ্জ উপজেলা শিক্ষকবৃন্দ বদ্ধপরিকর মর্মে প্রত্যেয় ব্যাক্ত করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *