
সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।
সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।