সিলেট-৫ আসনে বিএনপির প্রার্থী চান জাকির হোসেইন

Spread the love

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক ও দলীয় মনোনয়নপ্রত্যাশী জাকির হোসেইন।

বৃহস্পতিবার বিকেল চারটায় জকিগঞ্জ ডাকবাংলা মিলনায়তনে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে জকিগঞ্জ-কানাইঘাট অবহেলিত। তাই এ আসনে বিএনপির ধানের শীষের প্রতীক দেওয়া হলে সর্বশক্তি দিয়ে বিজয়ী করতে কাজ করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এ অঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে জাকির হোসেইন বলেন, “দল যদি আমাকে নমিনেশন দেয়, তবে স্থানীয় নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য আমি প্রস্তুত আছি।”

জোট রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্বে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে বিসর্জন দেওয়া হয়েছে। উন্নয়ন থেকে বঞ্চিত থেকেছে এ অঞ্চল। এবারের নির্বাচনে সেই ভুল যেন না হয়, বিএনপির ধানের শীষের প্রার্থী দেওয়াই সময়ের দাবি।

তরুণ ভোটারদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তরুণদের আকৃষ্ট করতে সময়োপযোগী নেতৃত্ব বেছে নেবে। তাঁর বিশ্বাস, তরুণদের ভোট বিএনপির ধানের শীষের পক্ষেই যাবে।

মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *