আল ইসলাহ দাম্মাম প্রাদেশিক শাখার কাউন্সিল সম্পন্ন

Spread the love

দাম্মামে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র প্রাদেশিক শাখার ২০২৫-২০২৭ সেশনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আবু বকর নোমান এবং সঞ্চালনা করেন আলীম উদ্দিন চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মইন উদ্দিন এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন হাফিজ আবু হানিফ।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাখার প্রধান উপদেষ্টা শিপলু বখ্শ এবং উপদেষ্টা ফখর উদ্দিন।

সভায় সর্বসম্মতিক্রমে আবু বকর নোমানকে সভাপতি, আলীম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং শাহাদাত হুসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন:

সহ-সভাপতি: রেজাউল ইসলাম, আবু হানিফ,সহ-সাধারণ সম্পাদক: মইন উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক: ফয়জন নূর,প্রচার সম্পাদক: সালেহ আহমদ,সহ-প্রচার সম্পাদক: জসিম উদ্দিন,অর্থ সম্পাদক: শহিদুল ইসলাম,সহ-অর্থ সম্পাদক: এহসানুল হক,অফিস সম্পাদক: আবু সালেহ,সহ-অফিস সম্পাদক: মুরাদ আহমদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আশিকুল ইসলাম রায়হান।

সদস্য: ইয়াসিন মিয়া, আক্তার হুসেন, আব্দুল্লাহ আল মামুন, ইরফান আহমদ, আব্দুল আজিজ, মো. মনজুর আলম চৌধুরী, মো. ইমরান হোসেন, মো. তোফায়েল আহমদ, জাহিদ খান, মোহাম্মদ সৌরভ আহমদ, নুরুল আমিন, মোহাম্মদ শেলু মিয়া, জাকির আহমদ, আব্দুল গফফার, নূর আহমদ, আলী হুসেন, নাইমুল ইসলাম, শফিক আহমদ, মো. জাকির হুসেন জাহিদ প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *