জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কালের কণ্ঠ রিপোর্টার আজাদুর রহমানকে সংবর্ধনা

Spread the love

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ আসর জকিগঞ্জ ডাকবাংলা প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ মিসবাহ ও মাহতাব উদ্দিন,আহমাদ হোসাইন আইমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন,আব্দুস শহীদ শাকির, তানিম আহমদ, সাপ্তাহিক সবুজ প্রান্ত এর রিপোর্টার সাইফুর রহমান, নিউজ অফ জকিগঞ্জের প্রতিনিধি রোমন হুসাইনসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ জুন ঢাকায় কালের কণ্ঠ হেড অফিসে মাল্টিমিডিয়া ইনচার্জ রাজিবুল হাসান ও নুসরাত জাহান কলির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন। এ নিয়োগকে জকিগঞ্জ তথা সিলেট অঞ্চলের সাংবাদিকতার অঙ্গনে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন—
“আজাদুর রহমানের এই অর্জন প্রমাণ করে, সাংবাদিকতার মূল শক্তি হলো মেধা, নিষ্ঠা ও পেশাদারিত্ব। তার এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জকিগঞ্জের সাংবাদিক সমাজের জন্যও এক গৌরবের বিষয়।” তারা আজাদুর রহমানের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

কালের কণ্ঠে নিয়োগপ্রাপ্ত সাংবাদিক আজাদুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন—
“দেশের শীর্ষ জাতীয় দৈনিকে কাজের সুযোগ পাওয়া আমার জীবনের এক বিশেষ অর্জন। আমি সবসময় বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করে সমাজের অসঙ্গতি তুলে ধরতে চাই। দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *