
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। বিশেষ করে বিএনপি ও ইসলামী দলগুলোতে প্রার্থী তালিকা নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে আলোচনা তুঙ্গে।
বিএনপির নেতা কর্মীরা এ আসনে দলীয় প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীকের জন্য হাইকমান্ডের কাছে দাবি জানিয়েছেন। সিলেট পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন, বিএনপি নেতা শরীফ লস্কর, অস্ট্রেলিয়া মহাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের প্রচার সম্পাদক লুৎফা খানম স্বপ্না, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি প্রফেসর এম. ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ড. জাকি মোস্তফা টুটুল।
ইসলামী দলগুলোর প্রার্থীদের মধ্যে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আনওয়ার হোসেন খান, খেলাফত মজলিসের মুফতী আবুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রেজাউল করিম আবরার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম জালালী, ইসলামি ঐক্যজোটের মুফতী ফয়জুল হক জালালাবাদী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-৫ আসনে এবার প্রধান লড়াই বিএনপি ও ইসলামী দলগুলোর মধ্যে হবে। ভোটের দিন এগিয়ে এলে নির্বাচনি পরিবেশ আরও জমে উঠবে এমনটাই মনে করছেন তারা।
এএন/২০২৫