
সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার সালেহপুর (দিঘিরপার) গ্রামে প্রবাসীর বাড়িতে গতরাত (১১ আগস্ট) দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
দুবাই প্রবাসী শিব্বির আহমদের ভাতিজা আলিম আহমদ জানান, “আমার চাচা প্রবাসে থাকেন, কিছুদিন আগে দেশে এসেছেন। বর্তমানে তিনি সিলেটের বাসায় থাকেন। আজ সকালে চুরির খবর পেয়ে তিনি এখানে আসেন। এখন আমরা এলাকাবাসীকে নিয়ে বসেছি, সবার পরামর্শ নিয়ে থানায় অভিযোগ করবো।”
তিনি আরও জানান, চোরের দল পানির মোটর, ফ্রিজ, সৌর বিদ্যুতের ব্যাটারি, টিভি,সিলিং ফ্যান, টিউবওয়েলসহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।