
ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় ঈদগাহ বাজারস্থ একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সাংগঠনিক কাজে আরও গতিশীল হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আব্দুস সুবহান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাস্টার খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, বারঠাকুরী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবু তাহের মিছবাহ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন খলাছড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুর রশিদ, অর্থ সম্পাদক হাফিজ উমর ফারুক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সদস্য আব্দুর রহমান, কাওছার আহমদ প্রমুখ।