সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগের দাবিতে কালিগঞ্জে মানববন্ধন

Spread the love

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল, হাবিবিয়া ক্যাডেট স্কুল এবং ইছামতি স্কলার্স একাডেমির শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রধান শিক্ষক আহমদুল কবির, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাসিব,সহকারী শিক্ষক গোলাম হাসান চৌধুরী, হাবিবিয়া ক্যাডেট স্কুলের শিক্ষক বদরুল ইসলাম এবং ইছামতি স্কলার্স একাডেমির প্রিন্সিপাল নজরুল ইসলাম।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই পাঠ্যক্রম অনুসরণ করে থাকে। অথচ সরকারি বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না দেওয়া এক ধরনের শিক্ষাগত বৈষম্য। এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। সকল শিশু যেন সমান সুযোগ পায়, সেটিই হওয়া উচিত সরকারের দায়িত্ব।

তারা আরও বলেন, ‘ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও এদেশের জনগণ। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ শুধু সরকারি বিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা মানে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রাধিকার থেকে বঞ্চিত করা। যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হোক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *