
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম(বাবেশিকফো) জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সককারী অধ্যাপক আবুল কালাম আজাদকে সভাপতি, গুরুসদয় স্কুল এন্ড কলেজের প্রভাষক বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আগামী ১৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক মহাসমাবেশ ও বাবেশিকফো জকিগঞ্জ উপজেলা শাখা গঠন উপলক্ষে শনিবার জকিগঞ্জ গার্লস হাইস্কুলে এক শিক্ষক সমাবেশ আয়োজন করা হয়।
জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্মসচিব প্রভাষক রফিকুল ইসলাম সোহেল, উইমেন্স মডেল কলেজ সিলেটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, সাংবাদিক এনামুল হক মুন্না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মনোয়ার হোসেন,
জকিগঞ্জ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো: আকিকুল ইসলাম সহকারী শিক্ষক সুহেল রানা।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক দিলাল আহমদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ সোহেল রানা, মোহাম্মদ আল আমিন, ফরহাদ হোসেন, বিষ্ণু মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারিতে পাহাড়সম বৈষম্য রেখে মান সম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের আহবান জানান।