উইমেন্স মডেল কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে জকিগঞ্জে মতবিনিময় সভা

Spread the love

সিলেট উইমেন্স মডেল কলেজের শিক্ষা কার্যক্রম তুলে ধরে জকিগঞ্জে সাংবাদিক, শিক্ষক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে জকিগঞ্জ বাজারের সোনার বাংলা কনফারেন্স হলে এ সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার বলেন, “১২ বছর পূর্তিতে জকিগঞ্জের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে এসেছি। জকিগঞ্জ আমাদের আশার জায়গা, এখান থেকেই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে।”

তিনি জানান, বর্তমানে কলেজে ৪১ জন শিক্ষক ও ৬০০’র অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার মান উন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাস, আগাম ক্লাসপ্ল্যান এবং নির্ধারিত সিলেবাস অনুসরণ করে পাঠদান করা হচ্ছে। ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অভিজ্ঞ শিক্ষক এনে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হচ্ছে।

মেয়েদের নিরাপত্তা ও আবাসন ব্যবস্থা নিয়ে অধ্যক্ষ বলেন, “আবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক ৮-১০ হাজার টাকায় থাকা-খাওয়া, নিরাপত্তা ও তত্ত্বাবধান নিশ্চিত করা হয়েছে। প্রতি ২০ শিক্ষার্থীর জন্য একজন আবাসিক ম্যাডাম নিয়োজিত আছেন। এছাড়া প্রতিদিন নিয়মিত কোচিংয়ের ব্যবস্থাও রয়েছে, যাতে বাইরে গিয়ে আলাদা কোচিংয়ের প্রয়োজন পড়ে না।”

তিনি আরও বলেন, “সিলেট বোর্ডে একাধিকবার শীর্ষস্থান অর্জনসহ প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যা আমাদের সফলতার প্রমাণ।”

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সরেজমিনে কলেজে এসে পরিবেশ দেখুন, শিক্ষার মান যাচাই করুন তারপরই সিদ্ধান্ত নিন আপনার মেয়েকে কোথায় ভর্তি করবেন।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *