জকিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

Spread the love

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, লিমন আহমদ, রাসেল আহমদ, মিনহাজুল আবেদীন, ইমরান আহমদ, ফরহাদ আহমদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে আজিজ আহমদ, হাকি আহমদ ও নাঈম হাসান বিজয়ী হন। শিক্ষার্থীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে প্রতিবছর নিয়মিত করার দাবি জানান।

এক প্রতিক্রিয়ায় কলেজশিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রেরণা। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমরা পথ চলছি।”

ইউএনও মাহবুবুর রহমান জানান, “জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা এখনো সেই ঐতিহাসিক চেতনায় উজ্জীবিত।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *