ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Spread the love

ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র ২০২৫-২০২৭ সেশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসালাহ’র আবৃত্তি পরিচালক হাসান বিন সামাদ। কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে তেলাওয়াত করেন ক্বারী মোজাম্মিল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসালাহ’র উপদেষ্টা ও ডা. কুতুব উদ্দিন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও উপদেষ্টা সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আলিম, বড়হাট দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা ইউনুছ আলী, সিনিয়র সাংবাদিক ও অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, সালাহ উদ্দিন ইবনে শিহাব, তালামীযে ইসলামিয়ার জেলা সভাপতি হাফিজ জামাল আহমদ, আজীবন সদস্য মো. রেজাউল করিম, ও জেলা তালামীযের অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসালাহ’র সহকারী প্রধান ফরহাদ আহমদ, পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, ও নির্বাহী পরিচালক শামসুল হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মুজাহিদুল ইসলাম বুলবুল উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *