
দ্বি-বার্ষিক সভায় দায়িত্ব হস্তান্তর, দোয়া ও আলোচনা সভা
বিপুল উৎসাহ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী “শাহ্ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টার”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ জুলাই (রবিবার) দুপুর ১২টায় মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু আন্তরিক পরিবেশে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করে। সভাটি পরিচালিত হয় যথাযথ নিয়মনীতি ও সাংগঠনিক রীতিনীতি অনুসরণ করে।
২০২৫ ও ২০২৭ সালের জন্য শাহ্ জালাল মসজিদের ট্রাস্টি মনোনীত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর ও আলহাজ্ব আব্দাল মিয়া।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে শাহ্ আতাউর রহমান মধু চেয়ারম্যান, কাওছার হোসেইন সাধারণ সম্পাদক ও রকিবুর রহমান ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি এবং রুহেল মিয়া।
দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল।
বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং সাধারণ সম্পাদক টুটুল বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় অংশগ্রহণকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব প্রতিবেদনের ওপর আলোচনা করেন এবং মসজিদের ভবিষ্যৎ অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করেন।
দ্বিতীয় পর্বে শাহ্ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এবং উপস্থিত সবার সর্বসম্মত সমর্থনে তা অনুমোদন করা হয়।

সভা শুরু হয় শাহ্ জালাল মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমানের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে। তিনি মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকে যারা অবদান রেখেছেন এবং প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায়, অসুস্থদের সুস্থতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।
পরিশেষে উপস্থিত সবাইকে আপ্যায়নের মাধ্যমে দ্বি-বার্ষিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।