
জকিগঞ্জ টিভি ডেস্ক:: দেশের রাজনীতিতে অন্যতম বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিলেট ০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অংশগ্রহণের প্রত্যাশায় এরই মধ্যে মাঠে নেমেছেন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা। দেশে অবস্থানরত নেতাদের পাশাপাশি এবার প্রবাসী নেতারাও রয়েছেন এ দৌড়ে।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান চৌধুরী পাপলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), আবুল হারিস চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফ লস্কর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া মহাদেশের সদস্য সচিব জাহিদুর রহমান।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন “যারা বিগত ১৭ বছর কর্মীদের পাশে ছিল এমন প্রার্থী আমরা চাই। যারা বিভিন্ন ভাবে বিগত সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে দলের সাথে বেইমানী করেছে এমন মানুষকে আমরা চাইনা। “
দলীয় কর্মী-সমর্থকদের আশা ত্যাগ, সংগ্রাম, সততা, সুনাম ও জনপ্রিয়তা এসব বিবেচনায় যোগ্য প্রার্থীই দলীয় মনোনয়ন পাবেন।