
সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি (জেডএসসি)-এর ২০২৪-২৫ বর্ষের শেষ সভা ও ২০২৫-২৬ বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সিলেটস্থ উইমেন্স মডেল কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ বর্ষের সভাপতি আরাফাত আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসান মো. কাজিমের পরিচালনায় সমাপ্তি সভা ও ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাকিব আল হাসান, মামুনুর রশিদ, সদস্য সাব্বির আহমদ ফারহান, জাবের আহমদ খান, মারুফ আহমদ, নাদিম আহমদ, আমিনুল ইসলাম, রেজাউল আমিন, সিদ্দিকুর রহমান নাইম, মারজান আহমদ, হুসাইন আহমদ, আতিকুর রহমান সালিমসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি আরাফাত আহমদ চৌধুরী, মামুনুর রশিদ ও সাকিব আল হাসান।
ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ বর্ষের জন্য সভাপতি নির্বাচিত হন হাসান মোঃ কাজিম, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সালিম।
নবনির্বাচিত সভাপতি হাসান মো. কাজিম বলেন, “খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে সকলে মিলে একটি সুন্দর, সৃজনশীল ও কার্যকর বর্ষ উপহার দিতে চাই। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”