
সিলেটের জকিগঞ্জে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অর্থায়নে ও খলাছড়া ইউনিয়ন বিএনপির ব্যবস্থাপনায় অসহায় দরিদ্র ও বন্যার্তদের মধ্যে শনিবার (২১ জুন) ঈদগাহ বাজারের রাইজিংসান কিন্ডারগার্টেন স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতা হিফজুর রহমান ও উপজেলা যুবদলের আহবায়ক মাশুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সিলেটের গভর্নর আশরাফ হোসেন খান হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট লেডি অফ ডিস্ট্রিক্ট ফাতেমা কাদির হুমা, লায়ন্স ক্লাবের দায়িত্বশীল মনজুর আলম চৌধুরী, সাহেদা পারভীন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সামন,রুহুল আমিন চৌধুরী, রাইজিংসান কিন্ডারগার্টেনের পরিচালক এম এ ফাত্তাহ, সহকারী পরিচালক ডাক্তার তাজ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক খালেদ হোসাইন, প্রাধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সাবেক ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুস শাকুর, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন লেইসসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সিলেট জেলা গভর্নর আশরাফ হোসেন খান হীরা বলেন,জকিগঞ্জের ঈদগাহ বাজার এলাকার অসহায় দরিদ্র ও পানিবন্দি প্রায় ৫শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।আমাদের ক্লাবের কাজই অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানো।ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে জকিগঞ্জের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।