জকিগঞ্জ ব্যাপী তালামীযে ইসলামিয়া’র বৃক্ষরোপণ কর্মসূচি

Spread the love

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বুধবার (১৮ জুন) জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা তালামীযের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম, পৌর সভাপতি দিলশাদ আনোয়ার, সহসভাপতি মাহফুজ আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক, প্রচার সম্পাদক মোফাজ্জল আহমদ, সহ-প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, পৌর অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খলিলুর রহমান, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরাফাত হোসেন, পৌর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোসাইন আহমদ।

দায়িত্বশীল বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তালামীযে ইসলামিয়া শুধু শিক্ষা ও চরিত্র গঠনে নয়, বরং পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতামূলক কাজেও ব্যাপক অবদান রেখে চলেছে।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের অগ্রগতি কামনা করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *