জকিগঞ্জে মাইক্রোবাস টমটম সংঘর্ষ নিহত ১

Spread the love

জকিগঞ্জে সড়কে ফের ঝরলো প্রাণ! মাইক্রোবাস-টমটম মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়েছেন।

১৮ জুন, বুধবার বিকেল ৪ ঘটিকার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার সংলগ্ন স্থানে বরযাত্রীবাহী মাইক্রোবাস বাড়ি ফেরার পথে টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সাবু মিয়া নামক টমটম চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত টমটম চালক সাবু মিয়া (৪৫) বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা এলাকার বাসিন্দা। তিনি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সড়ক দুর্ঘটনায় বর-কনে সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত বিচারের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *