কালিগঞ্জে তালামীযে ইসলামিয়া’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Spread the love

কালিগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইছামতি কামিল মাদরাসা, মানিকপুর ইউনিয়ন ও ইছামতি ডিগ্রি কলেজ শাখার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিতে তালামীযের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন। উপস্থিত ছিলেন ইছামতি কামিল মাদরাসা তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান, সাধারণ সম্পাদক মো. মিছবাহ উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সহ-প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো. মাহফুজুর রহমান।

এছাড়াও ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান, মানিকপুর ইউনিয়ন তালামীযের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক শাহান আহমদ, অর্থ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, অফিস সম্পাদক ছামী আহমদ, সহ-অফিস সম্পাদক খায়রুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী এবং সদস্য আবদুল কাদির প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। তালামীযের এই মহতী উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *