ফেসবুকে অপপ্রচার: সাংবাদিক মাহতাব উদ্দিনের থানায় জিডি

Spread the love

Oplus_131072

সিলেটের জকিগঞ্জে ফেসবুকে ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে সাংবাদিক মাহতাব উদ্দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (১৪ জুন) দুপুরে তিনি জকিগঞ্জ থানায় এ জিডি করেন, যার নম্বর ৫৬৬/১৪.০৬.২০২৫।

মাহতাব উদ্দিন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং অনলাইন মাল্টিমিডিয়া গণমাধ্যম তাহসিন বিডি-র পরিচালক হিসেবে কর্মরত। অভিযোগে তিনি জানান, “ST Tahmina Akther” ও “তাহমিনা বেগম” নামের দুটি ফেক আইডি থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, “কিছু অসাধু ব্যক্তি আমার নাম ও ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এই ভুয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় জিডি করেছি। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি সবসময় নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। এই মানহানিকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।”

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, “একটি স্বার্থান্বেষী মহল মাহতাব উদ্দিনকে সামাজিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।”

প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদ বলেন, “মাহতাব উদ্দিনের নামে ছড়ানো পোস্টগুলোর সাথে তিনি কোনোভাবেই জড়িত নন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *