আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে অংশ নিচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থী জকিগঞ্জের হাবিবুর রহমান মাসরুর

Spread the love


নিউইয়র্কের বিশ্ববিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক কনফারেন্স। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল খাদিমান নিবাসী হাবিবুর রহমান মাসরুর।

মাসরুর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত। তিনি মাওলানা কারী সামছুল ইসলামের পুত্র। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে তিনটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে দুটি ইউপিজি লিডারশিপ প্রোগ্রাম এবং জাতিসংঘের ইয়ুথ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা উল্লেখযোগ্য।

শিক্ষাজীবনের পাশাপাশি হাবিবুর রহমান মাসরুর শাবিপ্রবিতে জকিগঞ্জী শিক্ষার্থীদের সংগঠন “জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট (জেডএসও)”এর সদ্য সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এবং পুসাজ এর দায়িত্বশীল পদে যুক্ত আছেন।

তার শিক্ষাজীবনের শুরু কওমী ধারার প্রতিষ্ঠান শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলূম ও দারুল উলূম দেওবন্দে। এরপর তিনি দাখিল পাস করেন চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদরাসা থেকে এবং আলিম পাস করেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসা থেকে। পরে স্নাতক পর্যায়ে ভর্তি হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। জাতিসংঘের টেকসই উন্নয়ন (Sustainable Development), নেতৃত্ব (Leadership) সহ নানা বিষয়ে তিনি কাজ করে আসছেন।

এই আন্তর্জাতিক কনফারেন্সে মাসরুরের সঙ্গে অংশ নিচ্ছেন একই বিভাগের আরও এক শিক্ষার্থী, আবু তাহের সাকিব। তাঁরা দুজনই দেশবাসীর দোয়া কামনা করেছেন।

জকিগঞ্জের সন্তান মাসরুরের এমন সাফল্যে এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *