
সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৩ মে) সন্ধায় ঈদগাহ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আতাউর রহমান মহরিরের পুত্র এবং ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থী নিহত ওয়াহিদুজ্জামান শাওন (১৬)অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের অধিকারী অহিদের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, “ও ছিলো আমার কাছে খাঁটি সোনা। লেখা-পড়ায় ভীষণ মনোযোগী ছিলো। তার এই অকাল মৃত্যু আমাদের সকলকে শোকাহত করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে।”
শাওনের মৃত্যুতে শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।