জকিগঞ্জে সীমানা ও পানি নিষ্কাশন নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

Spread the love

Oplus_131072

জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছেন তার ছোট ভাই ও ভাতিজা। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম সিরাই (৭০), তিনি ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ঘটনার পর জকিগঞ্জ থানা পুলিশ সিরাজুলের ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও ভাতিজা হাকিম আহমদ (২৩)-কে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় পানি নিষ্কাশন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবুল ও হাকিম মিলে সিরাজুলকে মারধর করেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *