জকিগঞ্জে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণপিটুনির শিকার, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

Spread the love

Oplus_131072

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বনগ্রামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল ১০টায় পার্শ্ববর্তী কেরাইয়া গ্রামের রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি বনগ্রামে প্রবেশ করলে স্থানীয় শতাধিক গ্রামবাসী তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী তিরাশী গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন জানান, “রফিকুল একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। আমাদের আশেপাশের ৫-৭টি গ্রামের লোকজন জানে সে প্রায়ই রাস্তায় ঘোরাফেরা করে। তার আচরণে ভুলভ্রান্তি থাকতেই পারে। কিন্তু সাবেক মেম্বার সুমিত রায়ের নেতৃত্বে প্রায় ১০০/১৫০ জন মানুষ মিলে তাকে যেভাবে মারধর করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমি যখন মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলাম, তখন দেখি রাস্তায় তাকে মারধর করে ফেলে রাখা হয়েছে এবং চারপাশে শতাধিক মানুষ ঘিরে রেখেছে। আমি তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাধা দেয়। তারা চায় তাকে পুলিশের হাতে তুলে দিতে। আমি বলি প্রথমে চিকিৎসা দরকার, কারণ তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বাধা উপেক্ষা করেই আমি তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর অবস্থায় রাত ৮টায় রফিকুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *