
জকিগঞ্জের সাহিত্য অঙ্গনের অন্যতম অভিভাবক বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল এর সাহিত্য ও সমাজকর্ম শীর্ষক স্মরণ সভা আগামীকাল ২৯ নভেম্বর,শুক্রবার সন্ধ্যা ৫.৩০ টায় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।
স্মরণ সভায় কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক সহ সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।